জব কার্ডের দ্বারা ১০০ দিনের কাজ করার পড়েও টাকা না পেয়ে স্থানীয় পঞ্চায়েত মেম্বারের বাড়িতে বিক্ষোভ দেখালো শ্রমীকরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১১ নাম্বার বীরঘই গ্রাম পঞ্চায়েতের অধিন কাজেত পুর এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ গত পৌষ মাসে শীতের মধ্যে প্রায় ১২০০ জন শ্রমীক ১০০ দিনের কাজের আওতায় ৮ দিন কাজ করেন। কিন্তু দেখা যায় যারা কাজ করেননি এমন ৩০ জনের ব্যাঙ্কের খাতায় ১০-৮ হাজার টাকা ঢুকেছে। কিন্তু যারা কাজ করেছেন তাদের ব্যাঙ্কের খাতায় কোন টাকাই ঢোকেনি। বিষয়টি স্থানীয় মেম্বার আরতী দাসকে জানান শ্রমিকরা। আরতী দেবী জানান কিছু সমস্যার কারনে ভুল করে তাদের অর্থ অন্যের অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু দিনের পর দিন কেটে গেলেও তারা তাদের পরিশ্রমের কোন অর্থ পাননি। তাই রবিবার দুপুরে ওই কাজে যুক্ত সমস্ত শ্রমিক একত্রিত হয়ে মেম্বার আরতী দাসে বাড়িতে বিক্ষোভ দেখায়। যাতে তাদের পরিশ্রমের টাকা পায় বলে জানান বিক্ষোভ কারি নীয়তী দাস। পড়ে আরতী দাসে আশ্বাসে তারা বাড়ি ফিরে যায়।
এই ঘটনায় নিয়তি দাস নামে এক শ্রমিক অভিযোগ করে বলেন, তারা কাজ করলেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু যারা কাজ করেনি তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কিন্তু আমাদের মেম্বার ও সুপারভাইজার পলাতক ছিল। এরপর বাধ্য হয়ে তারা এদিন মেম্বারকে ঘেরাও করেন।
এদিকে আরতী দাস জানান, সেই সময় কাজের ৫০ জনের ব্যাঙ্কের খাতায় টাকা ঢুকলেও ভুল করে যারা কাজ করেনি তাদের ব্যাঙ্কের খাতায় টাকা ঢুকে যায়। যদিও খুব শীঘ্রই বাকিদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে তিনি আশ্বাস দেন।